শিক্ষা ও গবেষণার কাজে উন্নয়নের জন্য শিক্ষকদের মাঝে ২৯টি কম্পিউটার প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ।
শনিবার দুপুর ১টার দিকে নিজ বিভাগের সভাপতির কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্পিউটার প্রদান করা হয়।
আরবি বিভাগের শিক্ষক ড. সেতাউর রহমানের পরিচালনায় এবং সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার ফরহাদ হোসেন , ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর বেলাল হোসেন, ভাষা বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হোসেন, ড. আসাদুল্লাহ আল গালিব প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আরবি একটি প্রাচীন ও সমৃদ্ধ ভাষা। এ ভাষাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন গবেষনা করা । আর এ গবেষনা কাজের সবচেয়ে বড় মাধ্যম কম্পিউটার। যা বিভাগ, বিশ্ববিদ্যালয়সহ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
জানা যায়, আরবি বিভাগের নিজ অর্থায়নে শিক্ষকদের মাঝে এ কম্পিউটার বিতরণ করা হয়।
এসএইচ





