রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে ‘ফ্রিব্লাড গ্রুপিং' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেগম খালেদা জিয়া হল শাখা স্বজনের আয়োজনে হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বেগম খালেদা জিয়া হল ইউনিট স্বজনের সভাপতি হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফসারা তাসনিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বজনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম উদ্দিন ইমু, সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল, সহ-সভাপতি (১) ফাহমিদা লাইজু, সহ-সভাপতি (২) লাবু রেজা, উপ-উপদেষ্টা আসাদুজ্জাসান আসাদ, অর্থ সম্পাদক নাজমুন নাহার নাজ প্রমুখ।

স্বজনের সভাপতি ইমাম উদ্দিন ইমু বলেন, স্বজন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সকলে যেন ব্লাডের গ্রুপ জেনে রক্ত দানে এগিয়ে আসে এজন্যই এধরনের আয়োজন। এছাড়া হল শাখাগুলোর কার্যক্রমকে গতিশীল করা এবং সবাইকে স্বজন সম্পর্কে ধারনা দেয়া এ কর্মসূচির উদ্দেশ্য।

উল্লেখ্য, ‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ প্রতিপাদ্যেকে নিয়ে ২০০২ সালের ১২ আক্টোবর রাবিতে স্বজন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা দেশে তাদের ১০ হাজারের অধিক কর্মী রয়েছে। প্রতি মাসে স্বজন গড়ে দুইশ' ইউনিট রক্ত দান করে থাকে।

এআর/ এআর