জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শোক র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব, সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, তন্ময় আনন্দ অভি, মেহেদী হাসান রাসেল, ফিরোজ মাহমুদ, রানা চৌধুরী, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল শাউনসহ প্রায় তিন শতাধিক নেতা কর্মী।

এসএইচ