তুরস্কের উসকুদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলপার্সলান আচিকজেন'র সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের মতবিনিময় সভা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এলে ড. আচিকজেনের সাথে সাংবাদিকরা এই মতবিনিময় করেন। আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৫ টায় সম্মেলন শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে মতবিনিময় সভাটি হয়।

সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক তারিক বিন নজরুল, প্রচার সম্পাদক এ আর রাশেদ, আহসান নাইম, মুতাসিম বিল্লাহ পাপ্পু, মাহবুবালম রায়হানসহ প্রেসক্লাবের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক ড. আলপার্সলান আচিকজেন সাংবাদিকদের সাথে উভয় দেশের শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক অবস্থা'সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি নিয়ে তিনি নাতিদীর্ঘ আলোচনা তুলে ধরেন। আগামী দিনে শিক্ষা ও অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে তাকে উপহার সামগ্রী তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মুনজুরুল/এমবি