রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডিলসকে চার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন সুলতানা রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে হাজির করে ডিলসের বিরুদ্ধে চার মামলায় পৃথকভাবে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিহার থানার এসআই মোমেন সরকার ও অলি উদ্দিন আকবর।
শুনানি শেষে আদালত নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে একটি মামলায় তিন দিন এবং বাকি তিনটি মামলায় দুই দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর ভেড়িপাড়া এলাকা থেকে ডিলসকে আটক করে মতিহার থানা পুলিশ। পরে রাবি ক্যাম্পাসে হামলা এবং ভাঙচুরের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
দেলোয়ার হোসেন ডিলস ছাত্রলীগ রাবি শাখার সহ-সভাপতি ও মাদার বখশ হল শাখার সাবেক সাধারণ সম্পাদক। ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি প্রত্যাহার এবং সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় সক্রিয়ভাবে অংশ নেয় ছাত্রলীগ নেতা ডিলস।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
৯ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা ডিলস
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডিলসকে চার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন সুলতানা রিমান্ড মঞ্জুর করেন।





