বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশীট প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা ছাত্রদল। শনিবার জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লবের নেতৃত্বে এই মিছিল ও সমাবেশ হয়।
মিছিলটি সিএমএম কোর্টের সামনে থেকে থেকে রায়সাহেবের বাজার মোড় অতিক্রম করে বংশাল থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, এই অবৈধ ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে । তারই ধারাবাহিকতায় এদেশের কোটি কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়।
এসময় জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব বলেন, এই অবৈধ সরকারের সকল চক্রান্তের উচিত জবাব রাজপথে দিবে ছাত্রদল।
এসম উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-গণ সংযোগ বিষয়ক সম্পাদক এস.গনি, জবি ছাত্রদলের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, শফিকুল ইসলাম ইমন, বিএম আরিফ, আবি আব্দুল্লাহ জুয়েল, যুগ্ম সম্পাদক কেএম সাখাওয়াত হোসেন, আসাদুজ্জামান আসলাম, মোঃ আব্দুল মান্নান, ইব্রাহিম কবির মিঠু, জাকির হোসেন খান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ।
নাজমুল/জারিফ





