রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংবাদপত্র পাঠক ফোরামের ২৪ তম কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান তালুকদার (তন্ময়) এবং সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাঠক ফোরামে অনুষ্ঠিত নিবার্চনের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ড. ছাদেকুল আরেফিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর এনামুল হক, আইবিএসের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মাদ নাজিমুল হক ও ফোরামের সাবেক সভাপতি মো: ফজলে রাব্বী প্রমুখ।

২১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ মো: শাহ আলম রনি (ভাষা), সহ-সভাপতি-২ সাবেকুন্নাহার সাথী (লোক প্রশাসন), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রমজান আলী রাজু (ব্যবস্থাপনা), সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম তুষার (লোকপ্রশাসন), সহ-সাংগঠনিক সম্পাদক মাইশা আক্তার (সমাজকর্ম), কোষাধ্যক্ষ মো: তোরাব আলী (নৃবিজ্ঞান), প্রচার বিষয়ক সম্পাদক মো: শাহীন হোসেন (ব্যবস্থাপনা), সহ-প্রচার সম্পাদক জহুরা ইয়াসমিন তিথি (ইতিহাস), সাহিত্য ও সাধারণজ্ঞান বিষয়ক সম্পাদক মো: আশরাফুল ইসলাম (দর্শন), সহ-সাহিত্য ও সাধারণজ্ঞান বিষয়ক সম্পাদক মো: কাওসার বিল্লাহ (আরবী), কারিগরি বিষয়ক সম্পাদক মো: আবুল বাশার (ইতিহাস), সহ-কারিগরি বিষয়ক সম্পাদক নাইম হোসেন (রাষ্ট্রবিজ্ঞান), প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ (দর্শন), সহ-প্রকাশনা সম্পাদক আফসানা শারমিন (ভূগোল), দপ্তর সম্পাদক মো: আব্দুল আজিজ (দর্শন), সহ-দপ্তর সম্পাদক মো: আব্দুস সালাম (মনোবিজ্ঞান), পাঠকক্ষ সম্পাদক মো: টিটু গাজী (লাইব্রেরী ম্যানেজমেন্ট), কার্যকরী সদস্য-১ মো: হাসমত আলী (মার্কেটিং) এবং কার্যকরী সদস্য-২ হামিদা আক্তার (ইতিহাস)।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

এমকে