মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্টিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল ইয়ুথ ভলেন্টিয়ার কনফারেন্সে বিশ্বের প্রায় ৮টি অঞ্চলের মোট ১০২টি দেশের মোট ৫৫০ জন ইয়ুথ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ থেকে সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশনের প্রেসিডেন্ট আল মামুন রাসেল কি-নোট স্পিকার হিসেবে আমন্ত্রিত হন।

তার বক্তৃতার মূল বিষয় হল দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে যুবকদের ভূমিকা। দক্ষিণ এশিয়ার যুবকদের উন্নয়নে কাজ করার জন্য আল মামুন রাসেলকে সাউথ এশিয়ান ইয়ুথ আইকন এওয়ার্ড দেয়া হয়।

কনফারেন্সে মোট আটটি অঞ্চলের মোট আট জনকে এই এওয়ার্ড দেয়া হয়। অন্যদের মধ্য সাউথ ইষ্ট এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

ইন্টারনেশনাল এসোসিয়েশন অব ভলেন্টিয়ার ইপোর্টের (আইএভিই) সহযোগিতায় সালাম মালয়েশিয়া উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া সরকারের কেদ্রীয় হায়ার এডুকেশন মন্ত্রী ইদ্রিস জুশো। প্রধান বক্তা হিসেবে ছিলেন ইন্টারনেশনাল এসোসিয়েশন অব ভলেন্টিয়ার ইপোর্টের প্রেসিডেন্ট কাইল বেটস।
জেড