করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নর্দার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান মারা গেছেন।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

তিনি জানান, ডা. আনিসুর রহমান নর্দার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এমআর