শিশুদের ওপর সহিংসতার প্রতিবাদ এবং শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধন শিশুদের পক্ষে এবং নির্যাতনকরীদের বিরুদ্ধে ফেস্টুনিতে লেখা বিভিন্ন ধরনের স্লোগান প্রদর্শন করে শিকক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইনগেটে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড.মো: শাহজাহান মন্ডল , ড রেবা মন্ডল, রেহেনা পারভীন, মো: আনিচুর রহমানসহ আইন বিভাগেরশিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন- “সম্প্রতিক কালে শিশু নির্যাতনের প্রকট আকার ধারণ করেছে। যা সভ্য সমাজের জন্য লজ্জাসকর। রাজন, রাকিব, নাজিম, রবিউল আরকত !!!! শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশে ও জাতির উন্নয় করতে হলে আমাদের শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, অমানবিক আচরণ বন্ধ করতে হবে। বক্তারা আরোও বলেন, এতিম-অসহায় শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এসএইচ





