একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা—এই পাঁচটি আদর্শকে ধারণ করে এবং “নিজকে গড়ো” মূলমন্ত্রে পথচলা শুরু করে ফুলকুঁড়ি আসর। “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের নৈতিক, মানবিক ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া শিশু-কিশোরদের প্রিয় এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে আজ তার গৌরবময় পথচলার ৫২তম বছরে পদার্পণ করেছে।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের অংশগ্রহণে দুইটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে কেক কাটা ও বেলুন উড়িয়ে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মানিত কাউন্সিলর জনাব মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের অফিস সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান, মো. মুস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার পরিচালক আব্দুল মুমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সম্মানিত অর্থ উপদেষ্টা জনাব মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফুলকুঁড়ি আসরের দীর্ঘ পথচলা, শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক বিকাশ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এস