জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মিঠুনকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
মিঠুন বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল শাখার ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও গণিত বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যাক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দারোয়ান ফারুক জানান, শনিবার রাত ১১টার দিকে মিঠুন ভাড়া নিয়ে এক রিকশাচালককে মারধর করে। এর জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান ও ধর্ম বিষয়ক উপ-সম্পাদক বেলালসহ ৪-৫ নেতাকর্মীমিঠুনকে মারধর করে।
তবে মিঠুন জানান, রিকশা চালকের সঙ্গে তর্ক-বিতর্ক হলেও মারেননি। ছাত্রলীগ নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই তাকে মারধর করেছে।
এআই/





