নভেল করোনাভাইরাসের কারণে দেশের উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ছত্রিশ লাখ তিরানব্বই হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার সমপরিমাণ অর্থের চেক প্রধামন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানিয়েছেন।
তিনি বলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষদের সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা মানবিক সহযোগিতা হিসেবে প্রদান করা হবে। বুধবার প্রধানমন্ত্রীর কাছে এই টাকা হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
আর এ বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে টাকা দেওয়া হবে এর মধ্যে শিক্ষকদের থেকে ৬৫ লাখ টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বরাদ্দকৃত ৫৭ লাখ টাকাও রয়েছে।
তিনি আরো বলেন, সব মিলিয়ে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকাবুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে।
এএস





