ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পরীক্ষা ভর্তি কমিটির মিটিংয়ে এটি চূড়ান্ত হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি মিটিংয়ে এই প্রস্তাবনা উত্থাপিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, “১৮ তারিখ সব চূড়ান্ত হবে।”

এমবি