বুধবার (২৭ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সদস্য হিসেবে রয়েছেন- শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে- প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দিতে হবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দিতে হবে। এ কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দিতে হবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দিতে হবে। এ কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সড়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আন্দোলনরত প্রকৌশলীদের তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টাকে নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এতে প্রকৌশলী সংগঠনগুলোর প্রতিনিধিরাও থাকবেন।

উপদেষ্টা বলেন, এটার সূত্রপাত হয় নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) এক ঘটনায়। একজন প্রকৌশলীকে হত্যার হুমকির বিষয়টি নিয়ে

1-20250726184846

ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তিমূলক বদলিও করা হয়েছে।

তিন দফা দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন প্রকৌশল শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) সারাদেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন তারা। দুপুরে আন্দোলনরত প্রকৌশলের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এরপর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও কাদানে গ্যাস ছুড়ে মারে।

এমএম