ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ‘গ’ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, ‘গ’ইউনিটে মোট পাস করেছে ৯ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষা অংশ নিয়েছিল ৪৮ হাজার ৫৭ জন।

পাসের হার ২০.৬১ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর