ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় ঘোষণা করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে পরীক্ষার এ ফল প্রকাশ করবেন।

গত ১০ অক্টোবর চ-ইউনিটের সাধারণ জ্ঞান এবং ১৭ অক্টোবর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এআই