রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দূর্গাপুর থানার উদ্যেগে ‘মহাগুণীদের অনুষ্ঠান অষ্টবজ্র’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় মমতাজ উদ্দিন কলা ভবনের অর্থনীতি বিভাগের গ্যালারী কক্ষে এ সম্মেলনটি অনুষ্টিত হয়।
দূর্গাপর থানার সমিতির সভাপতি কাউছার আহমদের সভাপতিত্বে ও সদস্য সোহেলী আক্তারের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
এসময় বক্তারা বলেন অতীতে রাবিতে মুক্তবুদ্ধি চর্চা হলেও মাঝে ১৯৮০-৮২ সালের দিকে বিএনপি- জামায়াত শিবিরের জঙ্গি ছবলে তা বন্ধ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় হলো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান । এখানে যেমন ভাল ছাত্র হওয়া যায় তেমনি নিজেকে নষ্ট করার সুযোগও আছে।
আজ যারা বিভিন্ন ছাত্র সংগঠন করছে তারা লেখা পড়া করছে না বলে তাদের শিক্ষা জীবনের দিকে গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন বক্তারা।
এসএইচ





