বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল হকের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ওসমাবেশ করেছে আওয়ামী লীগপন্থী গণতান্ত্রিক শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার সকালে বাকৃবি প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যপীমানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক ফোরমের সভাপতি প্রফেসরড. এ কে এম সামছুদ্দিন, বাউরেসের পরিচালক প্রফেসর ড. লুৎফুল হাসান মন্টু, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতা প্রফেসর ড. মঞ্জুরুল আলম চম্পক, প্রফেসরড. এ কে এম জাকির হোসেন, প্রফেসর ড. আলমগীর হোসেন, প্রফেসর ড. শাহানারাবেগম প্রমুখ।

পরে ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্যেশিক্ষক নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তিরনৈতিকলন, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণেবিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এজন্য ভিসি পদত্যাগনা করা পর্যন্ত গণতান্ত্রিক শিক্ষক ফোরাম কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণাদেন নেতৃবৃন্দ।

কেএইচ