বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বন্ধ্যের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলাকে শিবিরকে জড়িয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন রাবি শাখা শিবিরের সভাপতি মোহা. আশরাফুল আলম ইমন ও সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহরিয়ার। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান রাবি শাখা শিবিরের প্রচার সম্পাদক লাবিব আব্দুল্লাহ্।
বিবৃতিতে শিবির নেতারা বলেন, শিক্ষার্থীদের উপর অবাঞ্চিত বর্ধিত ফি ও রাবিতে চালুকৃত সান্ধ্যকালীন  কোর্সের প্রতিবাদে গত ০২ ফেব্রুয়ারি’১৪ ইং তারিখে তৃতীয় দিনের মত শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের নৈতিক আন্দোলনকে দমন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ ও ছাত্রলীগকে দিয়ে বর্ররোচিত হামলা করে। যা দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেশের আপামর জনতা প্রত্যক্ষ করেছে। এ ঘটনায় শিবিরকে জড়িয়ে বর্তমান সরকারের মন্ত্রী, এমপিদের লাঘামহীন বক্তব্য সত্যিই হাস্যকর।
নেতার আরও বলেন, প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের উপর দফায় দফায় গুলি বর্ষণ, হাতবোমা, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে ৩০ জন গুলিবিদ্ধসহ শতাধিক নিরীহ শিক্ষার্থী আহত হয়।
এছাড়াও এ ঘটনায় সরকারের দায়িত্বশীল মহল শিবির জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে। এ ঘটনার বিচারবিভাগীয় সুষ্ঠু তদন্ত করার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত ক্যাম্পাস ও হলসমূহ খুলে দেওয়ার উদাত্ত আহবান জানিয়েছেন এই শিবির নেতারা।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অস্ত্রধারী ক্যাডার দুই ছাত্রলীগ নেতা রাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ওরফে সেতু ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ওরফে ইমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল। ঘটনায় আরো যারা জড়িত তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার সকালে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় অংশ নেয় অস্ত্রধারী কয়েকজন নেতা-কর্মী। অস্ত্র উঁচিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করার সেই ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ছাড়া পুলিশ ও ছাত্রলীগ নেতাদের হামলায় প্রায় ৩০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়।
[b]রাবি,এমএইচ,৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]