বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের তায়কোয়ানডো প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ উদ্যোগে এটি উদ্বোধন করা হয়।

রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমন্যাসিয়ামে তায়কোয়ানডো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক, বাংলাদেশে নিযুক্ত কোইকা’র প্রতিনিধি কিম বক-হি, কোইকা’র প্রোগ্রাম ডিরেক্টর পার্ক জিওন, তায়কোয়ানডো কোচ কিম ইল উং প্রমুখ।

এসময় কোইকাকে ধন্যবাদ জানিয়ে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চার সুগোগ। লেখাপড়ার পাশাপাশি এখানে প্রশিক্ষণ নিয়ে দেশীয় ও আন্তার্জাতিক পুরষ্কার অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ শারীরীক কসরৎ প্রদর্শনের আয়োজন করা হয়। শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন স্থান প্রদর্শন করেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির যৌথ উদ্যোগে এই প্রজেক্টটিতে মোট ৮৩,০০০ ডলার ব্যয় হয়েছে।

এসএইচ