রাজশাহী মহানগর ছাত্রশিবির সভাপতি জসিম উদ্দিন সরকারকে গোয়েন্দা পুলিশ (ডিবি) রাস্তা থেকে গ্রেফতার করে পায়ে গুলি কারার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি হাসান তারিক ও রাজশাহী মহানগরী সেক্রেটারি মনিরুল ইসলাম।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক নাসিম ওসমান প্রেরিত বিজ্ঞপ্তিতে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদা পোষাকে এবং কোন পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতারের বিষয়ে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সোমাবার দুপুরে নগরীর ছোটবনগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে জসিম উদ্দিন সরকারকে গ্রেফতার করে পায়ে গুলি করে আদালতকে চরমভাবে অপমানিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞপ্তিতে আরো বলেন, এই ধরণের গ্রেফতার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নমুনা। প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলেই আমরা আশা করছি। অন্যথায় ছাত্র-জনতা রাজনৈতিকভাবেই এর মোকাবেলা করবে ইনশাল্লাহ। আমরা অবিলম্বে তাকে আদালতে সোপর্দ করার অনুরোধ জানাচ্ছি।

অন্যদিকে আটকের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ডিবির এসি সুশান্ত চন্দ্র রায়কে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, এ ধরণের কোন তথ্য আমার কাছে নেই।

এমআইএস