ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০১৫ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ আতিকুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম।

ইবি শাখা ছাত্রশিবিরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ২০১৫ সালের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সদস্য বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক আহমেদ সালমান পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মুহা. আসাদুল্লাহ।

কেএইচ