বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হককে নিয়োগ দিয়েছে সরকার।
চ্যান্সেলর রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ফ্যাক্সযোগে সোমবার রাত সোয়া ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা।
জানা গেছে, ১৮ মে ভিসি ড. হারুনর রশিদ বদলি হন। এরপর থেকে ভিসি'র পদ খালি থাকায় শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ, পরীক্ষা নেয়া ও কর্মকর্তা-কর্মচারিদের বেতনসহ সকল কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে।
ভিসি হিসেবে ড. এসএম ইমামুল হকের নাম ফ্যাক্সযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় কার্যালয়ে পৌঁছালেও শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় তিনি যোগদান করতে পারছেন না।
শিক্ষামন্ত্রী ২৮ মে দেশে ফিরলে ড. এসএম ইমামুল হক শিক্ষা মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মস্থল বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।
এআর





