উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে যথার্থ উত্তর থাকবে শিক্ষামন্ত্রীর কাছে। তবে ওভারঅল আপনাকে আমি যেটা বলতে পারি, সেটা হচ্ছে, বিএনপি সরকারের অনেকগুলো পরিকল্পনার একটি মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। আপনি নিশ্চয়ই জানেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীরা অর্থনৈতিকভাবেও যাতে শক্তিশালী হতে পারে, সেইজন্য ফ্যামিলি কার্ড চালু করেছে।
তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন; আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই।
প্রধানমন্ত্রী আরো বলেন, আজকে আমাদের সাথে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। শুধু তাই নয়, আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই।
এস