জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স/ডিপ্লোমা (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন আগামী ২৭ জুন পর্যন্ত অনলাইনে চলবে।

আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে ফরম জমা দিতে পারবে ২৯ জুন পর্যন্ত।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

এআর