মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় তিনি গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

এই কেন্দ্রে মোট চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এর মধ্যে সূর্যসেন হলের ৫৩ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান শামীম রেজা। তিনি বলেন সূর্যসেন হলের এখন পযর্ন্ত ৮০০ ভোট কাস্ট হয়েছে।

জিয়াউর রহমান হলের ভোট কাস্ট হয়েছে ৮৮৪টির মতো। যা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ। শেখ মুজিব হলের ভোট কাস্ট হয়েছে ৯৭০, যা মোট ভোটের ৬০ শতাংশ। এ ছাড়া জসিম উদ্দিন হলের ৭৬০ টির মতো ভোট কাস্ট হয়েছে। যা মোট ভোটের ৫৮ শতাংশ।

শামীম রেজা বলেন, আবাসিক শিক্ষার্থীদের মতো অনাবাসিক অনেক শিক্ষার্থীও ভোট দিতে এসেছেন।

এনএইচ