ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের ওপর ছাত্রলীগ সদস্যদের হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, ২৬ মার্চ বুধবার ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ গাইতে অনেক সাধারণ ছাত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে যেতে চান নি। কিন্তু ছাত্রলীগের সদস্যরা তাদেরকে জোরপূর্বক নিয়ে যায়। সেখানে নিরাপত্তা না দিয়ে উল্টো ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
সাধারণ ছাত্রীদের ওপর হামলাকারী ছাত্রলীগ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল নেতারা। একই সাথে ছাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান তারা।
ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএ
শিক্ষা
ঢাবি ছাত্রীদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়েছে ছাত্রদল