কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অচলাবস্থা নিরসনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
রোববার বেলা ১১টার দিকে শহরের এনএস রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত দুই মাসের অধিক সময় ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে বলে মানববন্ধনে বক্তারা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ইবি ক্যাম্পাসে বাস চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ৩৭ দিন বন্ধ থাকে ক্যাম্পাস। এরপর ৭ জানুয়ারি ক্যাম্পাস চালু হওয়ার পর ৯ জানুয়ারি পুনরায় ইবি বন্ধ ঘোষণা করা হয়।
কেএইচ





