রাজধানীর মিরপুর-১ এর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিদ্দিক (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি উইনিটে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি সেলিমুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর-১ এর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলের মাঠে বেলুন ফোলানোর জন্য গ্যাসের সিলিন্ডার আনা হয়। ওই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে সিলিন্ডার বহনকারী সিদ্দিক গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নবম শ্রেণির একজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
জেড





