রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে থানা স্থানান্তর না করার দাবিসহ ছয়দফা দাবি পেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের দলীয় টেন্ডে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি জানান।

রাবি প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি ফারুক ইমনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দাবিসমূহ পেশ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি ও ছাত্রজোটের সমন্বয়ক আয়াতুল্লাহ খোমেনী।

দাবি সমূহ হলো:

১. শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানা স্থানান্তরের পরিকল্পনা থেকে সরে এসেছে তা স্পষ্টভাবে সকলের সামনে তুলে ধরা এবং এই ধরনের অপতৎপরতা বন্ধ করা।

২.অবিলম্বে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।

৩. রাকসু ও টিএসসি কার্যকর করা।

৪. সাধারণ শিক্ষর্থীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা।

৫. শিক্ষা বাণিজ্যের সকল চক্রান্ত বন্ধ করা।

৬. অবিলম্বে পরিবহন বাস চালু করে ক্যাম্পাসের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা।

এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অপতৎপরতার কথা লিখিত বক্তব্যের মধ্যে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন ও বিপ্লবী ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডীসহ আরো অনেকে।

এমকে