ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন জিয়া পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০১৫ গঠিত হয়েছে।

নয়া কমিটির সভাপতি হিসেবে প্রফেসর ড. মো: আলীনুর রহমান ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মো: আকরাম হোসাইন মজুমদার বিজয়ী হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পূর্ণ ফলাফল প্রকাশ করে।

নির্ববচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ড. মো: শফিকুল ইসলাম, ড. মো: লোকমান হোসেন, ড. মুহাম্মদ রুহুল আমীন ভূইয়া, ড. গাজী ওমর ফারুক, জনাব মো: গিয়াস উদ্দিন, যুগ্ম-সম্পাদক ড. মো: জাহিদুল ইসলাম ও জনাব মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. শেখ মো: আবদুর রউফ, দপ্তর সম্পাদক জনাব মো: শাহীনুজ্জামান, কোষাধ্যক্ষ ড. হাফিজুর রহমান, প্রচার সম্পাদক ড. লুৎফর রহমান, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক জনাব সেলিম রেজা, সহিত্য ও শিক্ষা সম্পাদক ড. মনজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ড. নুরুন নাহার এবং কার্যনির্বাহী সদস্য ড. তোজাম্মেল হোসেন ও ড. নজিবুল হক।

এসএইচ