গুলশান ও শোলাকিয়ায়সহ দেশব্যাপী জঙ্গী হামলার প্রতিবাদে র‌্যালী ও সমাবেশ করেছে ইবি বঙ্গবন্ধু পরিষদের একাংশ।

মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালী শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদ একাংশের সধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্র-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহামান, একাংশের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহামানসহ অনেকে।

সমাবেশ থেকে বক্তারা জঙ্গিবাদ এবং সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সচেতন অবস্থান নেওয়ার আহবান জানান।

আন্তর্জাতিক মহলে কেউ যেন বাংলাদেশকে জঙ্গিদেশ হিসেবে উপস্থাপন করতে না পারে সরকারকে সেদিকে সজাক দৃষ্টি রাখার কথা বলেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহবান জানান তারা।

এমআইএস