শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ড্রোন ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এ কথা জানিয়েছেন।
সোমবার দুপুরে ‘পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অব ড্রোন অ্যান্ড ইউএনভি ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এমন আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মো. শরিফুল ইসলাম ড্রোন সংক্রান্ত বিষয়ক কাজকর্ম নিয়ে উনার অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশে ড্রোনের ভবিষ্যতের উপর বক্তব্য প্রদান করেন।
তিনি আশা প্রকাশ করেন, অতি শিগগিরই বাংলার আকাশে উড়বে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ড্রোন।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ফ্যাকাল্টি মেম্বাররা এবং সব বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা।
ঢাকা, ৩জুন (টাইমনিউজবিডি) //জেডআই