রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে রয়েছে চেয়ারম্যান কাউন্সিল।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আরো কয়েকজন নেতাকর্মী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মিজানউদ্দিন ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের শারিরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ৫০টি বিভাগের সভাপতি এ কর্মবিরতি করছে।
বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিলের সভাপতি প্রফেসর হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ও ১৭ তারিখে মাননীয় ভিসি দপ্তরে প্রবেশ করে আওয়মী লীগ নেকাতর্মীরা সেখানে শিষ্টারচার বহির্ভূত, অভব্য, কাণ্ডজ্ঞানহীন, গর্হিত ও ঘোরতর নিন্দনীয় যে আচরণ করেছে তার প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভাবমূর্তি এবং ১৯৭৩ সালের প্রণীত বিশ্ববিদ্যালয় পরিচালনা বিধিমালা সমুন্নত রাখার সোচ্ছার দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিলের ৫০ বিভাগের সভাপতিবৃন্দ পূর্ণ কর্মদিবস পালন চলছে।
উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার নিজেদের তালিকা অনুযায়ী ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়োগ দিতে বলেন। ভিসি এ সময় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার কথা বললে তারা ভিসি ও শিক্ষকদেরেকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
কেএইচ





