ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় ভবনটি উদ্বোধন করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে অবস্থান করতে পারেন।
এ সময় আইনশৃংখলা বাহিনীর গৃহীত নিরাপত্তা পদক্ষেপের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হতে পারে।
এ সময় সংশ্লিষ্ট সবাইকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়ে সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





