২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ৫ টি ইউনিটে মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে ২লাখ ৭২হাজার ৫’শ১২ জন ভর্তিপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছে।
অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর ২টায় শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, এই শিক্ষাবর্ষে ক- ইউনিটের ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯’শ৭০জন।
খ- ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২’শ৫০ জন।
গ- ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫’শ৩৪ জন।
ঘ- ইউনিটের ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬’শ১৪ জন এবং চ- ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১’শ৪৪ জন আবেদন করেছে।
ক- ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৮ সেপ্টেম্বর), খ- ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২১ সেপ্টেম্বর), গ- ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৪ সেপ্টেম্বর), ঘ- ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ অক্টোবর), চ- ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার (১৫ সেপ্টেম্বর) এবং চ- ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন)শনিবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
‘গ’ও ‘চ’ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
‘ক’, ‘খ’, ‘ঘ’ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
উল্লেখ্য, গত ৩১ জুলাই (মঙ্গলবার) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন।
এমবি





