আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
প্রথম জামাতে ইমামতি করবেন- মসজিদের ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ উসাইদ আহমাদ।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা, ২৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





