এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কন্দ্রে পরিদর্শনকালে বৃহস্পতিবার সকালে এ কথা জানান তিনি।
পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুজব দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রতিবছরই পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কিছু সুবিধাভোগী প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে। মূলত টাকা কামানোর জন্য এরা এ কাজ করে। সারাদেশে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।’
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
প্রতিবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার শুরুর সময় ১ এপ্রিল নির্ধারিত থাকলেও উপজেলা নির্বাচনের কারণে এবার দুই দিন পর পরীক্ষা শুরু হলো।
প্রথম দিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কুরআন মাজিদের পরীক্ষা হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে দুপুর ১টায়। লিখিত পরীক্ষা শেষ হবে ৫ জুন। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু হয়ে শেষ হবে ১৬ জুন।
মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৬ লাখ ৬ হাজার ২৯৩ ও ছাত্রী ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে সরবরাহ করা তথ্যে জানা গেছে, এবার মোট শিক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ২৪ হাজার ১৭১, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ৭ হাজার ৫৫৭, কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪ হাজার ৬৬৯ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস) ৪ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
এবার ৮ হাজার ১০৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৩৫২টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিদেশে পাঁচটি কেন্দ্রে ২০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এবার ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে বাংলা প্রথম পত্র, রসায়ন, পৌরনীতি, ব্যবসায় নীতি ও প্রয়োগ, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ এবং কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্র।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৩ লাখ ৩৮, রাজশাহী বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩৩৮, কুমিল্লায় ১ লাখ ৪ হাজার ৪১৮, যশোরে ১ লাখ ১৬ হাজার ৭৫২, চট্টগ্রামে ৭৭ হাজার ৭০৯, বরিশালে ৫৫ হাজার ৭৪১, সিলেটে ৫৭ হাজার ৮৮৮ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৮ হাজার ২৮৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বুদ্ধিপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী (মুখ ও বধির) পরীক্ষার্থীদের জন্য আগের মতো অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শিক্ষা
৬০ দিনের মধ্যে ফল প্রকাশ: নাহিদ
এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কন্দ্রে পরিদর্শনকালে বৃহস্পতিবার সকালে এ কথা জানান





