যৌন হয়রানির অভিযোগে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম। একই সাথে শিক্ষক হিসেবে ছুটিতে থাকার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তিনি একটি চিঠিও লিখেন।
সোমবার দুপুর দেড়টায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে ছাত্রীকে যৌন হায়রানীর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. সাইফুল ইসলামকে অবরুদ্ধ করেছে বিভাগের ছাত্রছাত্রীরা। সম্প্রতি এক ছাত্রীকে বেশি নম্বর দেয়ার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানী করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। এখন পর্যন্ত তিনি অবরুদ্ধ আছেন। শিক্ষার্থীরা তাকে আজিবন বহিস্কারের দাবি জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন।
জানা গেছে, অনুষদের চেয়ারম্যান ড.সাইফুল ইসলামের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছে তারই অনুষদের ৪র্থ বর্ষের এক ছাত্রী। ওই নির্যাতিত ছাত্রী জানায়, তাকে বেশি নাম্বার দেবার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যৌন ও শারীরিক নির্যাতন করেছেন ওই শিক্ষক।
পরে এই ঘটনা জানাজানি হলে ওই ছাত্রীর সহপাঠিরা চেয়ারম্যানকে অনুষদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এম আমজাদ আলী বলেন, আমরা বিষয়টি দেখছি। আর ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ভিসির সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





