জানা গেছে, বিসিএস পরীক্ষায় অংশ নিতে ৭৩১ জন শিক্ষার্থী যাতায়াতের জন্য আবেদন করেন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ২০০ শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্দ দেয়। বাকি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন রুয়া সভাপতির কাছে অতিরিক্ত বাসের ব্যবস্থা করার অনুরোধ জানান।
এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সঙ্গে পরামর্শ করে ৬টি বাস প্রদানের সিদ্ধান্ত নেন।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বাসগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। পরীক্ষার পরদিন ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিকেল ৩টায় বাসগুলো রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে।
রুয়া নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।
এনএইচ