মাল্যদান' নাটকের কুড়ানী, 'রক্তবরবী'র নন্দিনী, 'একরাত্রি'র সুবালা, 'শেষের কবিতা'র লাবণ্য আর কৃষ্ণকলি'র কবিতার পর নুসরাত ইমরোজ তিশা এবার অভিনয় করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'রবিবার'-এর বিভা চরিত্রে।
এতে তিশার বিপরীতে অভিক চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।
তিশা বলেন, 'রবি ঠাকুরের এই চরিত্রটি আমার খুব পছন্দের। প্রেমের ভিন্ন সংজ্ঞা পাওয়া যায় এর গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে নাটকটি।'
গতকাল থেকে কালিয়াকৈর ত্রিফলতলী জমিদার বাড়িতে শুটিং শুরু হয়েছে নাটকটির। এতে আরও আছেন হাসান ইমাম ও সানজিদা তন্ময়। ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
ইআর





