অভিনয় শিল্পী রণবীর কাপূর এবং ক্যাটরিনা কাইফের ব্রেক আপের খবরে বলিউডে জল্পনা তুঙ্গে। বি-টাউনে কান পাতলেই একাধিক গুঞ্জন শুনতে পাওয়া যায়। কিন্তু খবর একটাই যে, কার্টার রোডের সাজানো ফ্ল্যাটে একসঙ্গে আর থাকছেন না ক্যাটরিনা কাইফ এবং রণবীর কপূর।
দু’জনের কেউই তাদের সম্পর্কের এই ফাটল নিয়ে মুখ খোলেননি প্রকাশ্যে। তাই হয়তো এবার আসরে নামতে হলো ক্যাটের মাকে। শোনা যাচ্ছে, মেয়ের মানসিক অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়েছেন সুজান টারকোট। রণবীর এবং ক্যাটের সম্পর্কের বরফ গলানোর জন্য রণবীরের মা নিতু সিংহ কাপূরকে ফোন করেন সুজান।
জানা গেছে, ক্যাটের মায়ের ফোন পেয়ে নিতুও বুঝেছেন বিষয়টি ক্রমশ জটিল হচ্ছে। যদিও, ক্যাট এবং নিতুর দ্বন্দ্ব একাধিকবার বলিউডের গুঞ্জনে শোনা গেছে। কিন্তু, পরিস্থিতি বিবেচনা করে যথা সম্ভব বন্ধুত্বপূর্ণ মানসিকতাতেই সুজানের সঙ্গে কথা বলেছেন নিতু। তবে ছেলের সম্মতি ছাড়া তিনি যে কিছুই করতে পারবেন না তা ক্যাটরিনার মা সুজানকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন নিতু।
বেশকিছুদিন হলো বি-টাউনের আলোচিত খবর বলতে গেলে একটাই। রণবীর এবং ক্যাটরিনার ব্রেকআপ।
এনিয়ে প্রতিদিনই খবরের শিরোনাম হতে হচ্ছে ক্যাটরিনাকে।
গুঞ্জন রটে সাবেক বয়ফ্রেন্ড আরেক বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে পরামর্শ করেই নাকি ব্রেকআপের সিদ্ধান্ত নেন ক্যাটরিনা কাইফ।
অবশ্য গণমাধ্যমের এ কথাকে অস্বীকার করেছেন তিনি। তবে বেশকিছুদিন হলো সালমানের সঙ্গে ভালোই দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফকে।
প্রসঙ্গত, সম্প্রতি ব্রেকআপ হয়েছে রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের। এর পেছনে আলিয়া ভাটের নাম রয়েছে বলে জানা গেছে। আলিয়ার সঙ্গে রণবীরের বেশি মাখামাখি ভালোভাবে নিতে পারেননি ক্যাটরিনা।
এমই





