আলোচিত নায়িকা পরী মণি কিছুদিন আগেই তার ''ভালোবাসা সীমাহীন'' ছবির মাধ্যমে অভিষেক ঘটে। এদিকে ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে তার অভিনীত ''পাগলা দিওয়ানা'' ছবিটিও।

কাজ করছেন এস এ হক অলিক পরিচালিত ''আরও ভালবাসবো তোমায়'' ছবিতে। এক কথায় ভালবাসার মধ্যেই দিন কাটছে এই নায়িকার। এবার তারই ধারাবাহিকতায় আসছে মে মাসে মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসা নিয়ে তার আরও একটি ছবি।

''ইনোসেন্ট লাভ'' শিরোনামে ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব-রানা। আর এই ছবির শুটিং চলাকালীন সময়েই পুবাইলে শুটিং স্পটে বেঁধে যায় তুলকালাম কাণ্ড। শুটিং স্পটে পরিচালক রানার স্ত্রীর সাথী এসে উপস্থিত হন।

এরপর রানা-পরী মণির সাথে প্রেম করছেন বলে অভিযোগ করেন। পরে পরিচালক নায়িকার সাথে তার প্রেমের সম্পর্ক অস্বীকার করেন। তবে যাই হোক না কেন অনেক চড়াই উতরাই পেরিয়ে মে মাসে পরী মণি-জেফ অভিনীত ছবিটি প্রেক্ষাগৃহে আসছে।

কিন্তু এখনো সেন্সরে জমা পরা না ছবিটি ঠিকঠাক সেন্সর টেবিল অতিক্রম করলেই মে মাসে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানালেন পরিচালক অপূর্ব-রানা। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা। আরো অভিনয় করেছেন সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।

ইআর