রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে 'প্রথম দিনের সূর্য' শিরোণামে আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের একক আবৃত্তি অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যায়। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬:৪৫টায় এ অনুষ্ঠান শুরু হবে।
বরেণ্য আবৃত্তি শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে উঠবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মিলনায়তনের সামনের কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে দর্শণার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ পাবেন।
উলেখ্য, আবৃত্তির প্রাণ পুরুষ মাহিদুল ইসলাম। তিনি আবৃত্তির পরিধি বিস্তৃতিকারী জনপ্রিয় একজন শিল্পী। সাংগঠনিক চর্চায় এবং প্রাতিস্বিক পরিবেশনায় সমুজ্জ্বল হয়ে আছেন দুই যুগ ধরে। নব্বই এর উত্তাল ছাত্র আন্দোলন থেকে যার যাত্রা শুরু। তিনি সম্মিলিত সাংস্কতিক জোট এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাহসী এক অভিযাত্রি।
বর্তমানে তিনি স্বরচিত্র আবৃত্তি চর্চাও বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক । মঞ্চ, বেতার, টেলিভিশন এবং অ্যালবামে মাহিদুল ইসলামের ভিত অনন্য।
নিরলস নিরিক্ষা, গবেষণার ধরণ ও রুপ বদলে সময়োপযোগী এবং বাস্তবধর্মী প্রয়োগ কৌশলের মাধ্যমে তিনি বাংলা আবৃত্তিকে সর্বস্তরে জনপ্রিয় করে তুলতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তার স্বপ্নের ডালপালা বিস্তৃত আবৃত্তি শিল্পে।
তার অ্যালবামের সংখ্যা ৬০’র অধিক। এছাড়া তিনি সংকলনও সম্পাদনা করেছেন একাধিক কবিতার গ্রন্থ।
এমএ/এএইচ





