ঢাকার গুলশানের হোলি আর্টিজেন বেকারিতে হামলার ঘটনা নিয়ে বলিউডে তৈরি হতে চলেছে সিনেমা। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ছবিটি পরিচালনা করবেন।

সিনেমাটির নাম রাখা হয়েছে ‘‌‌জিহাদ’‌। মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা রোহিত রায়।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন র‌্যাচেল হোয়াইট, রাজেশ শর্মা ও কনীনিকা বন্দোপাধ্যায়।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী দুর্বত্ত। দেশি-বিদেশিসহ অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন। ওই হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে পরের দিন শনিবার ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় গলাকাটা অবস্থায়।

নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি এবং একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। এ হামলায় আইএসের দায় স্বীকার করায় বিশ্ব মিডিয়ার কল্যানে তোলপাড় মুরু হয় বিশ্বজুড়ে। তারই ধারাবাহিকতায় এবার বলিউডে ছবি নির্মিত হচ্ছে।

এসএম