বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত ভারী হৃদয়ে জানাচ্ছি, রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে পরলোকে পাড়ি জমিয়েছেন। শোকের সময় আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবার অত্যন্ত কৃতজ্ঞ। সেই সাথে বিনীতভাবে গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানাচ্ছি। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।
মারা গেছেন অভিনেত্রী রানি মূখার্জির কাছের মানুষ
পর্দার আড়ালে থাকলেও কৃষ্ণা মুখার্জি বিভিন্ন সময় মেয়ে রানির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। উল্লেখ্য, কৃষ্ণা মুখার্জি একসময় বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছিলেন।
রানীর মায়ের প্রয়াণে বলিউডের সহকর্মী এবং অনুরাগীরা গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএম





