মঙ্গলবার দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনীয় ঘোষ ঝলক ওই গ্রামের বিকাশ ঘোষের ছেলে।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুটি সবার অজান্তে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এমএম