মৌসুমী হামিদ বলেন, ‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না।’
রসিকতার সুরে অভিনেত্রী আরও বলেন, ‘তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কি না জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’
নিজের শারীরিক অবস্থার বিষয়ে মৌসুমী জানান, তিনি সুস্থ ও ভালো আছেন। একই সঙ্গে নিজের ও অনাগত সন্তানের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে বেবি শাওয়ারের কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। নিজের বাসার ছাদে আয়োজিত ওই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আনন্দ করতে দেখা যায় তাকে।
অনুষ্ঠানে অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ।
এস





