মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার পক্ষ থেকে কোনো সুখবর জানানো না হলেও খবরটি জানিয়েছে ভারতীয় দৈনিক মিড-ডে।

আপাতত গুজব হলেও সেটা জোর গুজব। আরো বেশকিছু ভারতীয় গণমাধ্যমে খবরটি এসেছে। গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়।

বর্তমানে গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রেয়া ঘোষাল। মাত্র ৩২ বছর বয়সেই চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ফিল্মফেয়ার জিতেছেন ছয়বার। শুধু হিন্দি নয় বাংলা, মালায়লাম, তামিল সব ভাষার ছবিতেই গান গেয়েছেন শ্রেয়া।

১৬ বছর বয়সে সঙ্গীত বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে সঙ্গীত জগতে পা রাখেন শ্রেয়া। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে প্লেব্যাক শুরু করেন শ্রেয়া।

 

এমআইএস।